ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে মো. মাফিজ মণ্ডল (৬৫) নামের এক প্রাইভেট কারের মালিকের মৃত্যু হয়। ঘটানাটি আশপাশের লোকজন দেখতে পেয়ে ডোবা থেকে দরজা ভেঙে গাড়ির চালক ও মালিককে বের করে আনে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গাজীপুর-বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বলেন,
দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি নিহত মাফিজ মণ্ডল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে। জরুরি কাজে ঢাকায় যাওয়ার পথে ঘন কুয়াশায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, চালককে নিয়ে মাফিজ মণ্ডল জরুরি কাজে নিজের প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে যায় গাড়িটি। দরজা ভেঙে বের করার আগে মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)