• সমগ্র বাংলা

স্কুল মাঠে মাছের মেলা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়াই স্কুল মাঠে শুরু হয়েছিল মাছের মেলা। খবর পেয়ে বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন সেই মেলা বন্ধ করে দিয়েছে জানা গেছে।

উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে অবৈধভাবে মাছ ও অন্যান্য সামগ্রী নিয়ে ৭ দিনের মেলা বসে একই ইউনিয়েনের ওই বিদ্যালয়ের সংলগ্ন বিনিরাইল গ্রামে বসা ঐতিহ্যবাহী মাছের মেলা দ্বিখন্ডিত হয়ে একটি অংশ স্কুল মাঠে অবৈধভাবে মেলার আয়োজন করে।

এ ব্যাপারে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান ফারুক মাস্টার বলেন, এটা আমাদের বহুদিনের ঐতিহ্য তবে স্কুল মাঠে মেলা হওয়ায় দুই দিনে শেষ হয়ে গেছে  চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবথ বলেন পৌষ সংক্রান্তিতে মাছের মেলা উপলক্ষে একই সাথে সোমবার ও মঙ্গলবার স্কুল মাঠে মেলা চলছে। আজকে সকাল থেকে মেলায় আসা দোকানীরা ভেঙ্গে নিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান বলেন, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে তবে শুধু এই মেলা না এ ধরণের বেআইনি কাজ যারা করবে তাদের বিরুদ্ধেও প্রশাসন আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo