• সমগ্র বাংলা

কালিয়াকৈরে ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকা থেকে রফিকুল ইসলাম নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মৃত ব্যক্তি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গোমবাড়ি জনতার হাট গ্রামের জাফর উদ্দিনের ছেলে  রফিকুল ইসলাম (৪৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও তার স্ত্রী নিয়ে জীবিকার তাগিদে কুড়িগ্রাম জেলা থেকে কালিয়াকৈর আসেন। পরে কালিয়াকৈর-মির্জাপুর থানা সীমান্তের কুতুবদিয়া এলাকায় আবুল হোসেনের ইটভাটায় স্বামী-স্ত্রী দুজনেই শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। প্রতিদিনের মতো সারাদিনে কাজ শেষে স্বামী-স্ত্রী খাবার খেয়ে শুয়ে পড়ে।

বুধবার ভোর রাতের কোনো এক সময় বিদ্যুতের খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী কালিয়াকৈর থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo