• সমগ্র বাংলা

চাটমোহরে র‌্যাবের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে র‌্যাবের গাড়ির ধাক্কায় রইছ শেখ (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওই বৃদ্ধকে র‌্যাব সদস্যরা তাদের গাড়িতে করেই চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রইছ শেখ।

নিহত রইছ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত পর্বত শেখের ছেলে।

স্বজন, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রইছ শেখ স্থানীয় মসজিদে নামাজ পড়ে চাটমোহর-টেবুনিয়া সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় রইছ শেখ দোটানায় পড়লে র‌্যাবের গাড়ি তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। এ সময় দুই পা গাড়ির চাকায় পিষ্ট হলে গুরুতর আহত হন রইছ শেখ। 

পরে তাকে র‌্যাব সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। পরে ওই বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী নেওয়ার পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে রাত ৯ টার দিকে মারা যান রইছ শেখ।

ঘটনার ব্যাপারে মৃত রইছ শেখের ভাতিজা জনি হোসেন বলেন, র‌্যাব-১২’র একটি গাড়ি আমার বড় আব্বাকে ধাক্কা দেয় এবং গাড়ির চাকায় তার দুই পা পিষ্ট হয়। পরে তাকে রাজশাহী নেওয়ার পথে মারা যান। বিষয়টি আমি চাটমোহর থানার ওসি স্যারকে জানিয়েছিলাম। এছাড়া র‌্যাবের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, র‌্যাব-১২’র একটি গাড়ির ধাক্কায় রইছ শেখ নামের এক বৃদ্ধ আহত হয়েছিল। পরে রাজশাহীতে নেবার পথে তিনি মারা গেছেন বলে শুনেছি। তবে পরিবারটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি।

এ বিষয়ে সিপিসি-২, র‍্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার এহতেশামুল হক খানের সাথে কখা বলতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo