• সমগ্র বাংলা

ফুটপাত দখল উচ্ছেদে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর নতুনবাজার থেকে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাতের দখল করে গড়ে উঠা স্থাপনা, ভ্রাম্যমাণ ফল-সবজির দোকান ইত্যাদি ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ করা হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৪ তারিখ ৩ টায় পরিচালিত এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।

এ প্রসংগে তিনি বলেন, জনভোগান্তি লাঘবে এবং জনস্বার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে। যারা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলো উচ্ছেদের পর আবারও এ ধরণের প্রচেষ্টা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এছাড়াও নতুনবাজার মোড়ে নির্মাণসামগ্রী রেখে জনভোগান্তি তৈরির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এ অভিযানে। অভিযানকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল,  আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo