• সমগ্র বাংলা

স্বামীর সাথে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে স্বামীকে সেলফি পাঠিয়ে ‘খুশি থাক, বাই’ লিখে আঁখি আক্তার রুমি  নামে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।রোববার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন  টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান। রুমি যশোরের মনিরামপুর থানার তেঁতুলিয়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

তিনি স্বামীর সঙ্গে গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। জানা যায়, স্বামী সুমনের সঙ্গে ঐ এলাকায় বাস করতেন রুমি। সুমন একটি বাড়ির নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সাংসারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

শনিবার দুপুরে সুমনের মোবাইল ফোনে ইমোতে গলায় ওড়না পেঁচিয়ে সেলফি পাঠায় রুমি। সেলফির মেসেজে ‘খুশি থাক, বাই’ লেখা ছিল। মেসেজ পেয়ে দ্রুত বাসায় যান সুমন। এ সময় বাসার দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভেঙে ভেতরে ঢোকে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখেন সুমন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo