• সমগ্র বাংলা

কারখানার ছাদে পোশাক শ্রমিকদের পিঠা উৎসব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর নয়াপাড়া কাশিমপুর এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের কারখানার ছাদের ব্যতিক্রম পিঠা উৎসবের আয়োজন করেছে। এতে শ্রমিকেরা নিজ নিজ জেলার পিঠার ঐতিহ্য তুলে ধরেন।

পিঠা উৎসব ঘুরে দেখা যায়, ২২টি স্টলে শতাধিক পদের পিঠার পসরা সাজিয়ে বসেছেন ওই কারখানা শ্রমিকরা। পিঠার ক্রেতা ও বিক্রেতা সবাই কারখানায় কর্মরত। এ উৎসব শেষে সবচেয়ে বেশি বিক্রেতা ও ভালো মানের পিঠার আয়োজকদের প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত করা হয়। 

এ সব পিঠার মধ্যে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, কুলশি পিঠা, কাটা পিঠা, ক্ষীরকুলি পিঠা, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, রসফুল পিঠা, সুন্দরী পাকান পিঠা, সরভাজা পিঠা, পুলি পিঠা পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা পিঠা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি পিঠা, ছিট পিঠা, পানতোয়া পিঠা, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, বিবিখানা পিঠা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা প্রভূতি।

শ্রমিকেরা এ পিঠা উৎসবের বিশেষত্ব হচ্ছে, যে শ্রমিকের বাড়ি যে জেলায়, তিনি সেই জেলার পরিচিত পিঠার তৈরি করেন। এরমধ্যে থেকে সেরাদের নির্বাচিত করা হয়। রহমান নামে শ্রমিক বলেন, কারখানা কর্তৃপক্ষ দারুণ এক আয়োজন করেছে। প্রতিদিন কাজ করি, একদিন ব্যতিক্রম কিছু আয়োজন হলে কাজের আগ্রহ বাড়ে। অনেকে গ্রামে যেতে পারি না, আজ পিঠে উৎসবের মধ্যে মনে হলো গ্রামের কোনো অনুষ্ঠানে এসেছি।

কারখানার এজিএম (এডমিন) মো. আবু সেহাব বলেন, আমরা চেয়েছি, গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরতে। আমাদের কারখানায় বিভিন্ন জেলার কর্মীরা রয়েছেন,  এ জন্য আমরা তাদের নিজ নিজ জেলার পিঠা তৈরি করতে বলেছি। তারা সেটিই করেছেন, এতে একটি দিন তারা আনন্দে কাটাতে পেরেছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo