• সমগ্র বাংলা

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে আবারও বৃদ্ধের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধিঃ আবারও কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া এলাকায় ট্রেনের ইঞ্জিনবগিতে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন।রোববার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, "ভোরে ফজরের নামাজ পড়ে রেললাইন দিয়ে হাঁটার সময় কক্সবাজারগামী একটি ইঞ্জিনবগিতে কাটা পড়ে শাহ আলম নিহত হয়েছেন। তার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শাহ আলম বাকপ্রতিবন্ধী ও পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে"।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo