• সমগ্র বাংলা

নওগাঁয় সমতা সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রতিবছরের ন্যায় এলাকার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমতা সামাজিক সংগঠন। প্রতিবছর সংগঠনের সদস্য ও অন্যদের অর্থায়নে শীতবস্ত্র কিনে স্থানীয় গরীব, অসহায়, ছিন্নমূল মানুষদের মাঝে বিতরণ করে আসছে।

তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের মথুরাবাটী গ্রামে এলাকার ১৫০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, ৬নং ওয়ার্ড সদস্য হানিফ আলী চাঁন, পারমোহনঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম আশফাকুল ইসলাম।

সুদরানা টেকনিক্যাল কলেজের প্রভাষক সঞ্চিত কুমার দাস, সংগঠনের উপদেষ্টা বেলাল আলী, উজ্জ্বল আলী, অর্থ সম্পাদক আব্দুল আলিম, সদস্য সোহাগ আলী, শান্ত কুমার, সঞ্জয় ঘোষ, কাজল কুমার, মোয়াজ্জেম,আতিকুর, বুয়েট ছাত্র সাব্বির আহম্মেদ প্রমুখ। নিজেদের অর্থায়নের পাশাপাশি যদি কোন ব্যক্তি কিংবা সংগঠনের সহযোগিতা পেলে সংগঠনের পক্ষ থেকে চলতি শীত মৌসুমে এবং আগামীতে আরো বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণের আশাব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo