• সমগ্র বাংলা

নওগাঁয় ষান্মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ষান্মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন এই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শনিবার দুপুরে শহরের নওগাঁ কনভেন্সশন সেন্টারে নওগাঁ সদর উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মুহা: জাবেদ ইকবাল।

সদর উপজেলার এএনসি কমিটির সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক মাহমুদ আকতার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা এনজিও সমন্বয়কারী ফজলুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা সহায়ক মিনহাজুল করিম প্রমুখ। সভায় জেলার ১১টি উপজেলার এএনসি কমিটির ৫০জন সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষদের কিভাবে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার সঙ্গে সম্পৃক্ত করে সমাজের মুল ধারায় আনা যায় এবং বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo