ছবিঃ সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জবা রানী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়া মহল্লায় এ ঘটনায় ঘটে। জবা রানী ওই মহল্লার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, কোন সন্তান-সন্ততি না থাকায় স্বামীর মৃত্যুর পর থেকে নিজ বাড়িতে একাই থাকতেন। তীব্র শীতের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন বৃদ্ধা জবা রানী। এসময় অসাবধানতাবশত খড়ের আগুন কাপড়ে লেগে ওই বৃদ্ধার শরীর দগ্ধ হয়।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন স্থানীয়রা। পরে শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান। সুন্দরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)