• সমগ্র বাংলা

গাজীপুরে মৈত্রী বন্ধন মূলক সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কালিয়াকৈরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট ও সচেতন মহলের সাথে মৈত্রী বন্ধন মূলক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলা অফিসার্স ক্লবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে টেকসই চামড়া শিল্প গড়ার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে , সলিডার সুইসের তত্ত্বাবধানে একটি প্রকল্পের আওতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সভাটির আয়োজন করে।

সভায় সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের হেড অফ ইভেন্ট খন্দকার শাহেদ আহমেদ ,স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার হোসেন মোহাম্মদ হাই জকি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার তদন্ত অফিসার সাব্বির আহমেদ।

আরো উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অডিনেটর খায়রুল আনাম, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম , কালিয়াকৈর উপজেলায় অবস্থিত চামড়া শিল্পের বিভিন্ন কলকারখানায় কর্মরত মালিক শ্রমিক পক্ষের প্রতিনিধি গণ , মিডিয়া ব্যক্তিত্ব, পরিবেশবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo