• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা নিখোঁজ, পরিবারের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তার সন্ধান দাবীতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য, এলাকাবাসী ও ব্যাংকের সহকর্মীরা। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া কালেক্টর চত্তরে মিছিল করে এসে মানববন্ধন করেন তারা। গত মাসের ২২ ডিসেম্বর কুমারখালীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হন রাজীব আহমেদ নামের ঐ ব্যাংক কর্মকর্তা। ওইদিন রাতেই কুমারখালী থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।

মানববন্ধনে নিখোঁজের স্ত্রী রায়হানা পারভীন বলেন, নিখোঁজের পরথেকে রাজীবের সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন বন্ধ। তাকে উদ্ধারের ব্যাপারে পুলিশ প্রশাসনের অবহেলা আছে বলেও দাবি
করেন তিনি। নিখোঁজ ব্যাংক কর্মকর্তার ভাই রাহাতুল ইসলাম ঝন্টু বলেন, মুক্তিপণ দাবি বা এধরনের ফোন আমরা পাইনি। যে কোন মূল্যে রাজীবকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন তিনি। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo