• সমগ্র বাংলা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ফরিদপুর  প্রতিনিধি:  ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে।  বুধবার  বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের  মধুখালী রেলগেট এলাকায় চিনিকল সড়ক মোড় এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়  সুত্র জানা যায়,  স্থানীয়  মোটরসাইকেল ম্যাকানিক তপন কুমার রায় ইজিবাইক যোগে ফিরছিলেন।  ঘটনাস্থনে পৌছালে পিছন থেকে ইট বোঝাই ৫ চাকার ট্রাক ধাক্কা দিলে ইজিবাইক থেকে সে ছিটকে পরে যান। চলন্ত  ইট বাঝাই ট্রাক তার কোমড় সোজাসোজি তুলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকার  লোকজন দ্রুত মধুখালী সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে  উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান মেডিকল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষনা করেন। সে মধুখালী পৌরসভার পশ্চিম গোড়াখোলা গ্রামের মৃত গাকুল চন্দ্র রায় এর ছেলে  তপন কুমার রায় (৫৮)। তিনি পেশায় মোটর সাইকেল ম্যাকানিক ছিলেন।

 বিষয়টি করিমপুর হাইওয়  থানার এসআই ইমতিয়াজ উদ্দিন  নিশ্চিত করে বলেন, ইট বোঝাই  ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করেছে । চালক পলাতক । এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo