ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয় লাভ করায় এক মিষ্টি উৎসব করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
এ ধরনের আয়োজন ঝিনাইদহ প্রথম বলে জানা গেছে । অয়োজনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের আমন্ত্রণ জানানো হয়। এ উপলক্ষে সেখানে শুভেচ্ছা বক্তব্যে মহুল ঈগল মার্কায় ভোট দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। আগামী ৫ বছর সকলের পাশে থেকে সেবা করার আশ্বাসও দেন। পরে সন্ধ্যা পর্যন্ত সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নানা শ্রেণী পেশার মানুয়াহ মিষ্টিমুখ করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনে ঈগল প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৭শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন মহুল। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)