• সমগ্র বাংলা

হাকিমপুরের ট্রাক মার্কার পক্ষে ভোট কেনার টাকা বিতরনের সময় একজনকে আটক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ৬ আসনের (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট হাকিমপুর) হাকিমপুরের বৈগ্রামে ট্রাক মার্কার পক্ষে ভোট কেনার জন্য টাকা বিতরনের সময় এক ব্যক্তিকে আটক করেছে স্হানীয়রা। পরে তাকে হাকিমপুর থানা পুলিশে তুলে দিয়েছে তারা। তার কাছে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটক মোস্তফা হোসেন (৪০) হাকিমপুরের ২নং বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

 স্হানীয়রা জানান, আটক মোস্তফা হোসেন ট্রাক মার্কার সতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের ওই আসনের সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর পক্ষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বৈগ্রামে ভোটারদের কাছে ভোট কিনতে টাকা বিতরন করছিল। পরে তাকে টাকাসহ হাকিমপুর থানা পুলিশে তুলে দিয়েছেন তারা।

হাকিমপুর থানার ইনচার্জ দুলাল হোসেন জানিয়েছেন, মোস্তফা হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ যাছাই বাছাই করে পরবর্তীতে ব্যবস্হা নেবেন তারা। আপাততঃ তার বিরুদ্ধে কোন মামলা দ্বায়ের করা হয়নি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

image

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...

image

৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা: ফরিদপুরে বৃদ্ধের ৭ ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...

image

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় মামলা; গ্রেফ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

  • company_logo