• সমগ্র বাংলা

দিনাজপুর -১ আসনে পক্ষপাতিত্বের অভিযোগে ৩ প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা চালানোর অভিযোগে ৩ জন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

জানা যায়, বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক গৌরাঙ্গ পাল এবং বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী নৌকা প্রতীকে পক্ষে বিভিন্নভাবে নির্বাচনী প্রচারনা চালাচ্ছিলেন তারা। প্রিজাইডিং অফিসারের মত দ্বায়িত্বে থাকার পরেও  পক্ষপাতমূলক আচরণ এবং প্রচার প্রচারণার নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও নৌকা মার্কার প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠে। 

সহকারি রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি জানান, অভিযোগ পাওয়ায় বিতর্কমুক্ত পরিবেশে ভোট গ্রহনের সুবিধার্থে ওই ৩জনকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি নতুন আরো ৩জনকে নতুন করে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo