• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৭৬১টি ভোটকেন্দ্রের জন্য নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ৬ জানুয়ারি, শনিবার দুপুরে জেলার ৬টি নির্বাচনি আসনের ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।

এ সময় স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বক্সসহ বিভিন্ন সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যান।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রায় ২১শ পুলিশ, ১৮ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১৩টি টিম ও সশস্ত্র বাহিনীর ২৭টি টিম এবং বিপুল পরিমাণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া ১৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নির্বাচনের সার্বিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo