• সমগ্র বাংলা

পাবনায় ছেলের হাতে মা খুন, বাবা ও স্ত্রী গুরুতর আহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে মাদকাসক্ত ছেলে ইছার উদ্দিনের দা’এর কোপে মা সারেদা খাতুন (৬০) নিহত হয়েছে। এসময় বাবা আব্দুস সোবাহান ও স্ত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ইছার পালাতক রয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার (০৫ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে মাদকসেবী ইছার টাকার জন্য স্ত্রী কে মারধার করতে থাকে। এসময় তাকে নিবৃত্ত করতে মা সারেদা ও বাবা সোবাহান তাদের ঘরে গেলে ইছার তাদের উপর চড়াও হয়ে পাশে রাখা দেশীয় অস্ত্র দা দিয়ে মা সারেদা খাতুন কে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাকে নিবৃত্ত করতে গেলে বাবা ও স্ত্রীদের এলাপাথারী কোপায় ইছার। পরে এলাবাসী তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে। 

এ ব্যাপারে চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন সরকার জানায়, আমরা ঘটনাস্থলে এসেছি। মামলার প্রস্তুতি চলছে। খুব তারাতারি আসামিকে আটক করতে সক্ষম হব। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo