• সমগ্র বাংলা

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে গণধর্ষণ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় জোরপূর্বক তুলে নিয়ে দুই বন্ধু মিলে এক কিশোরীকে(১৩) গণধর্ষণের করেছে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় শুক্রবার সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে সাব্বির ও আকাশ এই দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামালা দায়ের করেন।

গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চরকামালদী গ্রামের পাশে একটি ফসলের মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে। অভিযুক্ত সাব্বির একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও আকাশ জামপুর ইউনিয়নের মুছার চর গ্রামের কাশেমের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সাব্বির হোসেন একই এলাকার ভূক্তভোগী ওই কিশোরীকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।কিশোরী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় তাকে হলুদের অনুষ্ঠান থেকে মুখ চেপে জোরপূর্বক  পাশ্ববর্তী ফসলের মাঠে তুলে নিয়ে যায়। পরে বন্ধুদের পাহাড়া বসিয়ে সাব্বির ও তার আরেক বন্ধু আকাশ পালাক্রমে গণ ধর্ষণ করে। এক পর্যায়ে ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি ওই ভূক্তভোগী কিশোরী তার মা ও বাবাকে জানালে গন্যমান্য ব্যক্তিদের কাছে এ ঘটনার বিচার দাবি করে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন প্রকার বিচার না পাওয়ায় শুক্রবার সকালে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

ভূক্তভোগী কিশোরীর মা জানান, তার মেয়েকে দীর্ঘদিন ধরে ওই এলাকার বখাটে যুবক সাব্বির প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় তাদের পরিবারের কাছে বিচারও দাবি করেন। পরিবারের পক্ষ থেকে তারা কোন বিচার পাননি। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে তার মেয়েকে মুখ চেপে ধরে তুলে নিয়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo