ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নৌকার প্রার্থীর জনসমাবেশ বিশাল জনসমুদ্র পরিনত হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার জনসমাবেশে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন আলমডাঙ্গার নির্বাচনী জনসভায়। তিনি বলেন এই জনপদে উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে চারিদিকে যা উন্নয়ন দেখছেন তা সবই জননেত্রী শেখ হাসিনার অবদান। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন আমাকে জয়যুক্ত করুন। এবং আমার অসমাপ্ত কাজগুলো করার সুযোগ দিন।
বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গার এটিম মাঠে ভোটারদের সামনে এ প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি আবারও নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, গত ১৫ বছরে চুয়াডাঙ্গায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। অনুন্নত চুয়াডাঙ্গা এখন উন্নয়নের মহাসড়কে। এখনো কিছু অসম্পন্ন কাজ বাকি আছে, কিছু কাজ পুনরায় করতে হবে। এজন্য নৌকার জয় দরকার। নৌকার হাত ধরেই আরও উন্নত হবে এ জনপদ।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা জাসদের সভাপতি এম সবেদ আলী, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মন্ডল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)