ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে আজ বুধবার সকালে শাকিল হেম্ব্রম নামে একজন আদিবাসী যুবকের উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে পুকুরের মাছ পাহারা দিতে গিয়ে গতকাল নিখোজ ছিল সে।
শাকিল হেম্ব্রম (২২) বীরগঞ্জে মাকড়াই গ্রামের হােপনা হেম্ব্রমের ছেলে।
বীরগঞ্জ থানার ইনচার্জ মুজিবুর রহমান জানান, মাকড়াই শাল বাগানের একটি পুকুরে সকালে মাছ ধরতে নেমেছিল জেলেরা। এসময় একটি লাশ জালে উঠে আসে। পরে জানা যায় লাশের নাম।পরিচয়। তবে তাৎক্ষনিকভাবে মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি। সুরতহাল রিপোর্টে কোন আলামত দেখা যায়নি। মৃত্যুর কারন জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন তারা।
এদিকে মৃত শাকিলের বড় ভাই আরিফ হেম্ব্রম জানান, তার ছোট ভাই একজন ট্রাক্টর শ্রমিক। পাশাপাশি প্রতিদিন রাতে প্রতিবেশী সিদ্দিকুর আলম মােনার পুকুরে মাছ পাহারা দিত। সোমবার রাতে বাড়ী থেকে বেরিয়ে গতকাল মঙ্গলবার সারাদিন তার হদিস ছিল না। আজ বুধবার সকালে ওই পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ছোট ভাইয়ের লাশ পেয়েছেন তারা।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "সুস্থ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন &l...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্...

মন্তব্য (০)