• সমগ্র বাংলা

জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : 'সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এ প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা শহরের বকুলতলা চত্বর হতে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি  শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। 

অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ কাউছারা, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, তরুণ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, সমাজসেবা অধিদপ্তরের ঋণগ্রহীতা মনিরা মনি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে হুমায়ুন কবীর প্রমুখ। 

স্বাগত বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক, প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যপক ও বহুমূখী কর্মসূচি নিয়ে সামাজিক বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠী তথা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের অবদান অনন্য সাধারণ। সমাজসেবার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। প্রকৃত উপকারভোগীদের কাছে যেনো ভাতা যায় এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরো সতর্ক ও সচেতন হতে হবে।

সভাসূত্র জানায়, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচি, সেবা ও কমিউনিটি ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিবন্ধী সুরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সমাজকল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo