ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১জানুয়ারি সোমবার সকালে আশুগঞ্জের স্থানীয় চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব কাজী মোহাম্মদ মহিউদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে সহকারি শিক্ষক কবির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আরবী প্রভাষক মোহাম্মদ আব্দুল কাদির, জোবায়ের আল মাহমুদ, ইংরেজি প্রভাষক আবিদা সুলতানা, প্রভাষক ইমরান আহমেদ চৌধুরী, প্রভাষক জোবায়ের আল মামুন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারি শিক্ষিকা ফাতেমাতুজ্জোহরা, মোহাম্মদ আবুল বাসার, শফিকুল ইসলাম, মোহাম্মদ রবিউল্লাহ, আমিনুল হক, মোজাম্মেল হক, ফারুক আলমসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও চরচারতলা ইউনিয়নের বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আগত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দিত হন।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)