• জাতীয়

এবার আটক সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এবার পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
‎
‎রোববার (২৯ নভেম্বর) এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা।
‎
‎তবে তাদেরকে কোথা থেকে এবং কখন আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
‎
‎উল্লেখ্য, মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‎
‎এর আগে, মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়।

মন্তব্য (০)





image

বড় ভাই হারালেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

১

নিজস্ব ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল...

image

স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের...

২

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্র...

image

অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য ‎

৩

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার প...

image

‎কৃষক কার্ড: ৫ লাখ কৃষকের মধ্যে বিতরণ হবে ১০২ কোটি টাকা

৪

নিউজ ডেস্কঃ কৃষকের আর্থিক সুরক্ষা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও ক...

image

‎জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে ...

৫

‎নিউজ ডেস্কঃ গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসং...

  • company_logo