• লিড নিউজ
  • জাতীয়

৮ম এফবিএইচআরও জাতীয় এইচআর কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে ৮ম এফবিএইচআরও জাতীয় এইচআর কনভেনশন-২০২৬। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশের জনশক্তিকে পুনরায় দক্ষ করে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।

এ জন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ এবং সরকার, নিয়োগকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।


ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) আয়োজিত এ কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিএইচআরও এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মুশাররফ হোসেন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান সহসভাপতি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, প্রতিষ্ঠাতা পরিচালক ও মহাসচিব এবং সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভলপমেন্ট (এসএল এস ডি)' র প্রধান নির্বাহী প্রফেসর জিএমএ মঈনুদ্দিন চৌধুরী এবং কনভেনশন চেয়ার মো. কামরুজ্জামান সবুজ।

এছাড়াও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে যুক্তরাজ্যের মাইকেল এ. পটার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মি. মাইকেল এ. পটার, কানাডার প্রফেসর ড. ড্যানিয়েল ডব্লিউ. লান্ড, ভারতের আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (IIM) সাবেক অধ্যাপক ও টিভিআরএলএসের (TVRLS) চেয়ারম্যান প্রফেসর ড. টি. ভি. রাও, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্টের (NIPM) সাবেক জাতীয় সভাপতি ড. এম. এইচ. রাজা, ভারতের ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের (ISTD) কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান মি. সুরিত শোম, শ্রীলঙ্কার চার্টার্ড ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্টের (CIPM) সভাপতি ড. নিল বোগাহালান্দে, শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও CIPM-এর সাবেক সভাপতি প্রফেসর ড. অজন্তা ধর্মাশিরি এবং ফিলিপাইনের প্রফেসর ড. জুড উইলিয়ামস জেনিলো তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য যে, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন (FBHRO) বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নবিষয়ক অলাভজনক ২৫টি সংস্থার শীর্ষ সংগঠন। দেশের মানবসম্পদ পেশাজীবীদের প্রতিনিধিত্ব, নীতিনির্ধারণে ভূমিকা রাখা এবং পারস্পরিক নেটওয়ার্কিং ও সহযোগিতা জোরদারে সংগঠনটি কাজ করে।

অনুষ্ঠানে ৫০০ এর অধিক  মানব সম্পদ ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo