• জাতীয়

৮ম জাতীয় এইচআর কনভেনশনে এসএসডিআর ফাউন্ডেশন-এর অংশগ্রহণ: প্রদর্শনী বুথে তুলে ধরা হলো ফাউন্ডেশনের সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণমূলক উদ্যোগ

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শেরাটনে অনুষ্ঠিত এফবিএইচআরও ৮ম জাতীয় এইচআর কনভেনশনে অংশগ্রহণ করেছে এসএসডিআর ফাউন্ডেশন। এই জাতীয় সম্মেলনে ফাউন্ডেশন একটি প্রদর্শনী বুথের মাধ্যমে তাদের বিভিন্ন কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা দর্শনার্থীদের সামনে উপস্থাপন করে।
প্রদর্শনী বুথে ফাউন্ডেশনের মূল লক্ষ্য, কার্যক্রম এবং মানুষের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে অবদান রাখার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বিশেষ করে সফ্ট স্কিল উন্নয়ন, আত্ম-উন্নয়ন, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, আবেগীয় বুদ্ধিমত্তা সামগ্রিক ওয়েলবিং কে কেন্দ্র করে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়।
এসএসডিআর ফাউন্ডেশন বিশ্বাস করে, মানুষের জীবনে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে আত্ম-সচেতনতা, দক্ষতা উন্নয়ন, মানবিক মূল্যবোধ এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দর্শন থেকেই ফাউন্ডেশন বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক কল্যাণমূলক উদ্যোগ পরিচালনা করে আসছে।

সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাস্থ মিরপুর-১০-এ এসএসডিআরএফ হিলিং এন্ড ওয়েলনেস সেন্টারে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও সুস্থতার কাউন্সেলিং কার্যক্রম শুরু করেছে। 


ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, এ ধরনের জাতীয় সম্মেলনে অংশগ্রহণ তাদের কার্যক্রমকে বৃহত্তর পরিসরে পরিচিত করার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করে।
ফাউন্ডেশন সম্মেলনের আয়োজক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দর্শনার্থী এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্য (০)





  • company_logo