• জাতীয়

বড় ভাই হারালেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তানের জনক ছিলেন।

তার আত্মার মাগফিরাত কামনা করে মন্ত্রী সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে আজ বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের পিতা এ মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বর্তমানে এ মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পরে চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরের নিজ পৈতৃক কবরস্থানে বাদ আছর তাকে দাফন করা হবে।
 

মন্তব্য (০)





image

এবার আটক সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযো...

image

স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের...

২

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্র...

image

অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য ‎

৩

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার প...

image

‎কৃষক কার্ড: ৫ লাখ কৃষকের মধ্যে বিতরণ হবে ১০২ কোটি টাকা

৪

নিউজ ডেস্কঃ কৃষকের আর্থিক সুরক্ষা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও ক...

image

‎জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে ...

৫

‎নিউজ ডেস্কঃ গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসং...

  • company_logo