• সমগ্র বাংলা

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা শেষে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। 

শনিবার রাতে টাকা গণনা শেষে এ তথ্য জানিয়েছেন রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী।

এর আগে চার মাস ২৪ দিন পর শনিবার সকালে মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এতে পাওয়া যায় ৫১ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্য অলংকার।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে পাগলা মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে দিনব্যাপী চলে টাকা গণনার কাজ।

টাকা গণনায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফসহ অনেকে উপস্থিত ছিলেন।

পাগলা মসজিদের দানবাক্স সাধারণত প্রতি তিন মাস পরপর খোলার কথা। তবে অনিবার্য কারণে প্রায়ই এর ব্যত্যয় ঘটে। এবার ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল। ফলে এবার মোট ১৫টি দানবাক্স খোলা হয়।

মন্তব্য (০)





image

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ...

১

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে, পরিবর্তন এ...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ গ্রেপ্তার ৩

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত...

image

দু'দিনের টানা বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় শা...

৩

বেনাপোল প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ...

image

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ করল বিজিবি

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থ...

image

পাবনায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্...

৫

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলা...

  • company_logo