• সমগ্র বাংলা

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ গ্রেপ্তার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরসহ সংগঠনটির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন—গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেন ও ছাত্রলীগকর্মী রাশেদুল ইসলাম।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১০টার দিকে উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চাটমোহরে নাশকতার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ...

১

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে, পরিবর্তন এ...

image

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

২

নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের ট...

image

দু'দিনের টানা বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় শা...

৩

বেনাপোল প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ...

image

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ করল বিজিবি

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থ...

image

পাবনায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্...

৫

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলা...

  • company_logo