• সমগ্র বাংলা

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শেরপুর সীমান্তে আটক ৬ ভারতীয় নাগরিক ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী শিশুসহ ৬ জন ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
‎
‎বিজিবি জানায়, গোপন সংবাদে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন পানিহাতা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এসময় সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী শিশুসহ ৬ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
‎
‎বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং সবাই ভারতের হুগলি জেলার ডানকুনি থানার মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা।
‎
‎ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে, ফাং ওয়েনজুন হলেন আব্দুর...

১

নিজস্ব ডেস্ক: ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে...

image

মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণ...

২

নিউজ ডেস্কঃ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে ম...

image

গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল...

৩

নিজস্ব ডেস্ক: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আ...

image

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে আটক করে পুলিশে দিলো জনতা

৪

নিজস্ব ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধ'র্ষ'...

image

অসহায় ছাত্রীর পাশে ইউএনওর মহানুভবতা: বিনা খরচে হলো অপারেশন

৫

মাদারীপুর প্রতিনিধি : অমানিশার অন্ধকার ঘিরে ধরেছিল পরিবারটির...

  • company_logo