• সমগ্র বাংলা

‘তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’—ফরিদপুর বিএনপি নেতার স্ট্যাটাসে তোলপাড়, মন্তব্যের ঘরে ক্ষোভের বিস্ফোরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : গত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে বিভিন্ন দলের এমপি প্রার্থীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে টানার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন। শুক্রবার (২০ নভেম্বর) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটির পক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ প্রশংসা করলেও, মন্তব্যের ঘরে দলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনাও উঠে এসেছে।

কিবরিয়া স্বপনের ফেসবুক স্ট্যাটাস:

নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিবরিয়া স্বপন লিখেছেন, "আওয়ামী লীগের আজকের এই ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সকল দলের এমপি প্রার্থীরা। প্রায় প্রত্যেক দলের এমপি প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডেকে নিয়েছেন। অথচ সেই আওয়ামী লীগের নেতাকর্মীরাই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই বলি— 'তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে'।"

প্রতিবেদনটি লেখা পর্যন্ত তার এই পোস্টে ৪৩১টি মন্তব্য জমা পড়েছে এবং ৫৯ জন তা শেয়ার করেছেন।

পক্ষে প্রশংসা ও ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি :

স্ট্যাটাসটির নিচে অনেকেই কিবরিয়া স্বপনের বক্তব্যের সাথে একমত পোষণ করে তাকে সাধুবাদ জানিয়েছেন।

সাবেক ছাত্রদল নেতা গাজী মাহবুব মন্তব্য করেছেন, "সত্যি কথা বলছেন ভাই।"

নাজমুল হক নামে একজন লিখেছেন, "আপনি উচিত কথা বলেন, সেজন্য আপনাকে শ্রদ্ধা ও সম্মান করি।"

শাজাহান সিকদার নামে একজন মন্তব্য করেন, "এমপি-মন্ত্রীদের এখন লোক দেখানোর প্রতিযোগিতা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লোক দেখিয়ে খুশি না করে, ৫ আগস্টের আগে রাজপথের পরীক্ষিত নেতাদের দিয়ে সব পর্যায়ের কমিটি গঠন করলেই দল ও তারেক রহমানের হাত শক্তিশালী হবে।"

মধুখালী উপজেলা ছাত্রদলের সাবেক ভিপি ইকবাল ক্ষোভ প্রকাশ করে লেখেন, "মধুখালী উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে সরাসরি আওয়ামী লীগ করা লোকজনকে পদ দেওয়া হয়েছিল, যে কারণে আমি ওই কমিটি থেকে পদত্যাগ করেছিলাম।"

নেতৃত্বের সমালোচনা ও অভ্যন্তরীণ ক্ষোভ

প্রশংসার পাশাপাশি পোস্টটির মন্তব্যের ঘরে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা ও দলের অভ্যন্তরীণ বিভক্তির চিত্রও ফুটে উঠেছে।

৮০-এর দশকের সাবেক ছাত্রদল নেতা (নগরকান্দা) রফিকুল ইসলাম অনু লিখেছেন, "নিজ দলের নেতাকর্মীদের ওপর আস্থা-ভরসা কম ছিল বলেই যোগদানকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিশ্বাস রাখা হয়েছিল এবং বিজয়ের পর তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে দুর্দিনের কর্মীদের প্রতারণামূলক সান্ত্বনা দেওয়া হচ্ছে, যার মূল্য দিতেই হবে।"

ফরিদপুর জেলা যুবদলের সাবেক অন্যতম সংগঠক ফাত্তাহ উল ইসলাম জেলা বিএনপির সভাপতি ও সদস্য সচিবের কড়া সমালোচনা করে লিখেছেন, "অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, তুমি এবং তোমার সভাপতি দুজনেই সিনিয়র নেতাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করতে অক্ষম। আমার ব্যক্তিগত ঝামেলায় তোমরা দলের কর্মীর পক্ষ না নিয়ে অন্য পক্ষ নিয়েছ। স্বার্থের জন্য তোমরা নিজ কর্মীর বুকের ওপর দাঁড়িয়ে ভিন্ন দলের পক্ষ নিতে পারো।"

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীদের মতে, এই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ভেতরকার দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও বিভক্তি নতুন করে প্রকাশ্যে এসেছে।

মন্তব্য (০)





image

অসহায় ছাত্রীর পাশে ইউএনওর মহানুভবতা: বিনা খরচে হলো অপারেশন

১

মাদারীপুর প্রতিনিধি : অমানিশার অন্ধকার ঘিরে ধরেছিল পরিবারটির...

image

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় যুবদলের খাবার বিতরণ

২

বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্ম...

image

টাঙ্গাইলসহ চার জেলায় ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল জে...

image

সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী বিনাম...

image

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইউএনজিএ সভাপতি ড খলিলুর রহ...

৫

কক্সবাজার প্রতিনিধি : আন্তজার্তিক বিচার আদালতে (আইজিএ) রোহিঙ...

  • company_logo