ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে এলাকার ৬ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। পাশাপাশি ২০০ জনের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামপুর ও ঘাটিয়াপাড়া এলাকার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘাটিয়াপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পে চক্ষু, বাত-ব্যথা, ডায়াবেটিস, হৃদরোগ, দন্ত, শিশু ও মেডিসিনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সমাজসেবক ও সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন আলহাজ লোকমান হাকিম মানিক। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ।
ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মোহাম্মদ জাবেদের সঞ্চালনায় এবং কার্যকরী সদস্য মোহাম্মদ আলমগীর রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চীনের জিনটেইক বায়োটেক কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. জিয়ে ঝাং।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, রাজনীতিবিদ এরশাদুল হক চৌধুরী তসলিম, পৌরসভা যুবদলের আহ্বায়ক এস এম জাহেদ, শিক্ষাবিদ মামুন মুহাম্মদ, বিএনপি নেতা মোহাম্মদ রফিক, ডা. হুমায়ুন রশিদ, ডা. অনিক বড়ুয়া, ডা. আকলিমা আক্তার, ডা. মুহাম্মদ সৈয়দ হাসান, ডা. মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও ডা. মোহাম্মদ সৌমিম (শামীম)।
এ সময় ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য মো. কামরুল হাসান এমরান, মো. শাহাদত, মোহাম্মদ জহির, মোহাম্মদ মুরাদ, মো. সাজ্জাত, আবু সাঈদ মোহাম্মদ রাসেল ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঘাটিয়াপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
কক্সবাজার প্রতিনিধি : আন্তজার্তিক বিচার আদালতে (আইজিএ) রোহিঙ...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বা...
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

মন্তব্য (০)