• সমগ্র বাংলা

আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক:  পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি এবং ছাত্রদলের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রথমে বেড়া থানা ঘিরে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। তারা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও ‘পাবনা জেলা ছাত্রলীগ’ নামের ফেসবুক পেজে পোস্ট করা হয়। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বিক্ষোভ মিছিলটি থানা সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় তারা ফটকের সামনে কিছু সময় স্লোগান দিয়েছেন। তবে একে থানা ঘিরে বিক্ষোভ বলা ঠিক হবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

রাত ৮টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই কর্মসূচির প্রতিবাদে মিছিল করেন বেড়া পৌর বিএনপির নেতাকর্মীরা। তখন তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা...

১

নিজস্ব ডেস্ক:  সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমা...

image

কেন্দ্রীয় যুবদল নেতার দোকানে আগুন

২

নিজস্ব ডেস্ক:  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যুবদলের কেন্দ্রীয় নেতা মাহব...

image

সাবেক এমপি দোলন গ্রেপ্তার, যেসব মামলা রয়েছে তার বিরুদ্ধে

৩

নিজস্ব ডেস্ক:  রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের স...

image

‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’

৪

‘লজ্জা থাকা উচিত, আমি একজন ছোট্ট বাচ্চা রায়হানকে নিয়ে এত আয়োজন কেন?’—ফেসবুকে...

image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

৫

নিজস্ব ডেস্ক:  সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২...

  • company_logo