• সমগ্র বাংলা

২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন আজহারী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহীতে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে আসছেন বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীতে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। রাজশাহীতে এটিই তার প্রথম কোনো তাফসির মাহফিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকদের প্রত্যাশা, বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিলে পরিণত হবে।

ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের আশা, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসির মাহফিল হবে। মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, মাহফিলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

মন্তব্য (০)





image

ঝিনাইদহে বিধবার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার ...

১

ঝিনাইদহ প্রতিনিধি: শারমিন হাসনিন ...

image

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে ভারত ফ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রু...

image

পাবনার শ্রেষ্ঠ ওসি ফরিদপুরের মনজুরুল হাসান মাসুদ

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, অ...

image

নড়াইলে বিএনপির দুই নেতার মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকে...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ...

image

পঞ্চগড় ডিসি অফিসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে কর্মকর্তা-কর্মচ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফি...

  • company_logo