ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দূর্বৃত্তরা এই আগুন দেয়।
এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার, টেবিল, বিএনপির নেতাকর্মীদের ছবি, ফ্যান ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। কার্যালয়ের দেওয়ালে “জয় বাংলা লকডাউন” লিখেছে অগ্নিসংযোগকারীরা।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যানচলাচলের ব্যহত করার চেষ্টা করে দূর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল বলেন, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে বারুইপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি'র কার্যালয়ে আগুন দিয়েছে। গাছও ফেলেছে শ্রীঘাট এলাকায় রাস্তার উপর নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দুবৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছে বলে জানান এই বিএনপি নেতা।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একদিন আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হীরুর বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসোইকেলে কয়েকজন লোক এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে একটি পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দূবৃত্তদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীঘাট এলাকায় গাছ ফেলার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে বলে জানান তিনি।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সংসদ সদস্য সেলিমু...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচাল...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার মাঠে মাঠে এখন সোনালি আম...
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে কার...
নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে কক...

মন্তব্য (০)