• সমগ্র বাংলা

পাবনার বেড়া থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 

এর কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত  বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এছাড়া ভাঙচুরও চালানো হয় বলেও জানা গেছে।

‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা বেড়া থানার সামনে গিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

‎এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যাক্ত বাড়ির পাশে ও বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

‎বেড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।’

‎বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ‘আমরা বাইরে ছিলাম। এখানে পাড়ায় পাড়ায় ব্যাপক মারামারি হচ্ছে। খুবই ব্যস্ত আছি। থানা ঘেরাওয়ের এমন কোনো ঘটনা জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।’ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

ইউপি নির্বাচন ২১ জানুয়ারি শুরু: জামালপুরে ভোট হবে চার ধাপে

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ...

image

‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’— নিহত জাসাস নেতার বোন

২

নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনায় ব...

image

পাবনার উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা রেলমন্ত্রীর

৩

‎পাবনা প্রতিনিধি : ‎রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ র...

image

জামালপুরে গ্রীন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা, সব কাঁ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব...

image

২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন আজহারী

৫

নিউজ ডেস্কঃ রাজশাহীতে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হি...

  • company_logo