ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফরিদপুরে ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন তারা।
ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানগুলোতে সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মহাসড়কের ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার পয়েন্ট, তালমা পয়েন্ট এবং সদরপুর ও চরভদ্রাসন পয়েন্ট অন্যতম।
এছাড়া ফরিদপুর শহরের অভ্যন্তরে বাস স্টেশন, হাসপাতাল, রেলওয়ে স্টেশন, পাসপোর্ট অফিস এবং আদালত প্রাঙ্গণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অবকাঠামোর নিরাপত্তায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা কমান্ডার আরও জানান, সংশ্লিষ্ট এলাকাগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
নিজস্ব ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহত...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পাবর্তীপুরে ...
নিজস্ব ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের ধাওয়...
নিজস্ব ডেস্ক: ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে...
নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলা...

মন্তব্য (০)