ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মদের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মদের ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাবনা প্রতিনিধি : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ...
নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভায...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ কে...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ভাঙ্গা উপজেলা কৃ...

মন্তব্য (০)