ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান। তিনি স্বাগত বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ শোনেন। এবং নবযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন।
এ সময় বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এসএম হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময়ের সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপন, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশিস ভট্টাচার্য তুষার, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম রনি ও প্রতিদিনের বাংলাদেশের সঞ্জীত চক্রবর্তী সোনা প্রমুখ।
মতবিনিময় সভায় চাটমোহরের ইতিহাস-ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক জমিদারবাড়ি সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা উপজেলার বিভিন্ন স্থানে সরকারি সম্পত্তি অবৈধ দখল ও ভোগদখলের অভিযোগ তুলে সেগুলো উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংবাদিকরা।
এ ছাড়া বড়াল নদীসহ বিভিন্ন জলাশয় ও সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করা, লাইসেন্সবিহীন হলার সংযুক্ত মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা, ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটা ও মাটির ব্যবসা বন্ধের বিষয়েও আলোচনা হয়।
উপজেলায় চোলাই মদসহ সব ধরনের মাদকদ্রব্যের বিক্রি ও সেবন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবিও জানান হয়। একই সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ইভটিজিং প্রতিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদকসেবীদের উৎপাত বন্ধ এবং ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, চাটমোহরের ঐতিহ্য সংরক্ষণ, সরকারি সম্পত্তি রক্ষা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর নেতৃত্বে উপজেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে প্রশাসন আরও কার্যকর ভূমিকা রাখবে।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও সুশাসন প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পাবনা প্রতিনিধি : রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী...
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় পোশাকশ্রমিক...
নিউজ ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার দিবাগত রাতে ...

মন্তব্য (০)