• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরেও কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল প্রকৃতি। তাতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

শীতের শুরুতে এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুর ও অন্যান্য পেশার মানুষের সকাল ও রাতে ঠান্ডার মুখোমুখি হতে হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

মন্তব্য (০)





image

মিরপুর-১২-তে ট্রাফিক পুলিশ বক্সে হামলা-ভাঙচুর

১

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় পোশাকশ্রমিক...

image

পিরোজপুরে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের ৫ প্...

২

নিউজ ডেস্কঃ  পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার দিবাগত রাতে ...

image

জামালপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী তরুণের মৃত্যু

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে সি...

image

নওগাঁর আলোচিত যমজ শিশু জন্মের বিষয়টি সঠিক নয়

৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপা...

image

গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামী...

  • company_logo