• সমগ্র বাংলা

রাজধানীতে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে দুটি তাজা ককটেলসহ মহসিন (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত মহসিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করে ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নূরজাহান রোডের তেহারি ঘর নামের একটি খাবার হোটেল থেকে মহসিনকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করা হয়। ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন মহসিন। এ উদ্দেশ্যে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং ঢাকায় মিছিলের কার্যক্রম পরিচালনার পরিকল্পনায় যুক্ত ছিলেন।


এডিসি জুয়েল রানা আরও জানান, গ্রেপ্তারকৃত মহসিনের মোবাইল ফোনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবি পাওয়া গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন।

মন্তব্য (০)





image

উত্তরে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

১

উত্তরের জেলাগুলোতে বাড়তে শুরু করেছে শীতের অনুভুতি। তিন দিন সূর্যের দেখা নেই বেশ কয়েকটি উপজেলায়...

image

এবার মহাখালীতে ডিএনসিসির স্টাফ বাসে আগুন

২

‎নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি...

image

পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের

৩

‎নিউজ ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে ...

image

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ...

image

‎মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ

৫

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত অবরোধ ও লকডাউ...

  • company_logo