• সমগ্র বাংলা

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। বেলা বাড়ার সাথে সাথে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। তারা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ২ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মালেকের বাড়ি এলাকায় সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে বিভিন্ন দিক থেকে শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা ২৫ মিনিট) দফায় দফায় বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এতে পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড় ও বাংলাবাজারসহ আরও কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছেন।

মন্তব্য (০)





image

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

১

‎নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার ...

image

কুমিল্লায় আ.লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

২

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর প...

image

চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ বক্সে দুর্বৃত্তদের আগুন

৩

‎নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তর...

image

কাফরুলে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড...

৪

‎নিউজ ডেস্ক: রাজধানীর কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ধাওয়া...

image

‎পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ২ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ঘ...

৫

নিউজ ডেস্কঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে আ...

  • company_logo