ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাজু হত্যাকাণ্ড ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী রাজু হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাজুর হত্যার পর তার বাবা-মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সন্তান হত্যার বিচার দেখে যেতে পারবেন কি না, সেই শঙ্কা ও বেদনা নিয়ে তারা দিন কাটাচ্ছেন। তিনি আশ্বস্ত করেন, রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তিনি বলতেন নির্বাচন হবে ‘আমাদের আর মামুদের’। অথচ শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে, দিল্লিতে বসে মানুষ হত্যার পরিকল্পনা করছেন এবং নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, মানুষের প্রতি শেখ হাসিনার ভালোবাসা নেই, রয়েছে হিংসা ও প্রতিহিংসা।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। জেল-জুলুমের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছিল।
বিএনপি শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতি বিএনপি পছন্দ করে না। তবে ধৈর্যেরও একটি সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে আর নীরব থাকা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্য দেশের ওপর নির্ভরশীল ও আশ্রিত শক্তির মাধ্যমে দেশের ক্ষতি করা সম্ভব—এমন মন্তব্যও করেন বিএনপির এই নেতা।
রাজু হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, রাজু ও তার মা আজ এখানে উপস্থিত রয়েছেন। তাদের কান্না কখনো বিফলে যাবে না, সেই কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। রাজু হত্যার বিচার বাংলার মাটিতে হবে—এমন আশ্বাস দিয়ে তিনি নিহতের পরিবার ও উপস্থিত নেতাকর্মীদের ন্যায়বিচারের প্রত্যাশায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।উল্লেখ্য যে,গত মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নৈরাজ্যের অংশ হিসেবে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের এক নারকীয় হামলায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হন।তার হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ কে...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
ফরিদপুর প্রতিনিধি : যেকোনো মূল্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর ...
পাবনা প্রতিনিধি : রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী ...

মন্তব্য (০)