• সমগ্র বাংলা

পঞ্চগড়ে টিআরসি নিয়োগের প্রথম দিনের প্রাথমিক বাছাই সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি:'সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬ কার্যক্রমের মাঠপর্যায়ের প্রাথমিক বাছাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম উপস্থিত থেকে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম তদারকি করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী এবং দিনাজপুরের বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।

এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. স্নিগ্ধ আখতার, পিপিএম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের পিআইও কামরুজ্জামান, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, পুলিশ হাসপাতাল পঞ্চগড়ের মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রথম দিনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান পুলিশ সুপার মো. আবু সাইম। তিনি বলেন, টিআরসি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হবে। এ সময় নিয়োগের নামে কোনো ব্যক্তি বা চক্রের প্রতারণার ফাঁদে পড়ে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি।

প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ লাইন্স মাঠে যথাসময়ে উপস্থিত থেকে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (Physical Endurance Test—PET) বা দ্বিতীয় দিনের কার্যক্রমে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের আলোয়াখোয়া রাশ মেলা ২৪ নভেম্বর শুরু, চলবে মাসব্যাপী

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখ...

image

পঞ্চগড়ে ৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিত...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ ...

image

চাটমোহরে নারী সমাবেশে ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক সচেতনতার ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ...

image

উলিপুরে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে ...

৪

‎কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের (B...

image

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিক আলা...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গি...

  • company_logo