• সমগ্র বাংলা

পঞ্চগড়ের আলোয়াখোয়া রাশ মেলা ২৪ নভেম্বর শুরু, চলবে মাসব্যাপী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৪ নভেম্বর মেলার উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বোধনের পর মাসব্যাপী চলবে এ মেলা।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের প্রতিনিধি হিসেবে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রেজাউন নবী রাজার সঞ্চালনায় ২০২৫ সালের মেলার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম. বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান (আব্দার), এনএসআইয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম (হেলাল), উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল্যাহেল বাকী, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক মনোজ রায় হিরুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

সভায় মেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত ব্যক্তিদের কণ্ঠভোটে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল ইসলামকে মেলা-২০২৬-এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

প্রতিবারের মতো এবারও মেলায় গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, কাঠ ও স্টিলের আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার থাকবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে সুস্থ বিনোদনের ব্যবস্থা।

মেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. বাবুল ইসলাম ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুশৃঙ্খল পরিবেশে মেলা আয়োজন ও পরিচালনার জন্য দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রস্তুতি সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে টিআরসি নিয়োগের প্রথম দিনের প্রাথমিক বাছাই সম্পন্ন

১

পঞ্চগড় প্রতিনিধি:'সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সাম...

image

পঞ্চগড়ে ৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিত...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ ...

image

চাটমোহরে নারী সমাবেশে ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক সচেতনতার ...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ...

image

উলিপুরে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে ...

৪

‎কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের (B...

image

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিক আলা...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গি...

  • company_logo