ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় জসিম শেখ (২৭) নামের এক ভারতীয় নাগরিক ও ট্রাকচালককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রবিবার দিবাগত (১৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় অবস্থান নেয়।
পরে সেখানে একটি পাথর বোঝাই ভারতীয় ট্রাকে (নম্বর: WB-73-G-4001) তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পাথরের নিচে অভিনব কায়দায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ চালক জসিম শেখকে আটক করা হয়। আটককৃত চালক ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে। জব্দকৃত মোবাইল ফোন, পাথর এবং ট্রাকের মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের কবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের (B...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গি...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অচি...
দিনাজপুর প্রতিনিধি : সীমান্তে নিরাপত্তা জোরদার অনুপ্রবেশ প্র...
নওগাঁ প্রতিনিধি : নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র (...

মন্তব্য (০)