• লিড নিউজ
  • সমগ্র বাংলা

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের বাসভবন, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) বিকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় তারা। 

এরপর সাড়ে বিকাল ৩টার দিকে একটি মিছিল পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এবং বিকাল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিকাল পাঁচটার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপির সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময় টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। 

পরে রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতি বাজারের বাসভবন ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এছাড়া একই সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়ি ভাঙচুর করা হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় আগুন ধরিয়ে দেয়।

টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের বাড়িঘর ভাঙবে, পুড়িয়ে দেবে! আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ঐদিন রাতে কুশলী ইউনিয়নের বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ দেওয়া হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। কিন্তু এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

মন্তব্য (০)





image

পাবনায় ভুয়া চিকিৎসার দায়ে দুজনের কারাদণ্ড

১

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জা...

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির...

image

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠ...

৩

বেনাপোল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ...

image

দিনাজপুরে ২দিন ব্যাপি সূর্য পূজা

৪

দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...

image

শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখমের, অভিযুক্...

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় শহিদুল ইসলাম তোতা নামের এ...

  • company_logo