• সমগ্র বাংলা

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে : বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ ঠেকাত নাইট ভিশন চশমা, ড্রোনসহ আধুনিক সরাঞ্জম ব্যবহার করে সীমান্তে  কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে।

আজ রোববার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

ব্যটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী, পলাতক ও ফেরারি আসামিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। শেখ হাসিনার ফেরার ঘোষণার ফলে তারা যশোর, সাতক্ষীরা, মেহেরপুর সীমান্ত দিয়ে ফিরতে পারে এমন আশঙ্কায় অবৈধ অনুপ্রবেশ এবং দুষ্কৃতকারীদের অপতৎপরতা রুখতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহলের পাশাপাশি রাতের নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চ লাইট, নাইট ভিশন গগলস, থার্মাল ড্রোন, সিসি ক্যামেরা, নাইটভিশন বাইনোকুলার ও আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এছাড়া গোয়েন্দা নজরদারি ও অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সীমান্তের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় বিজিবি অধিনায়কের সাথে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #

মন্তব্য (০)





image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জা...

১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির...

image

দিনাজপুরে ২দিন ব্যাপি সূর্য পূজা

২

দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...

image

শার্শায় চাঁদা না দেওয়ায় ৪ ব্যক্তিকে কুপিয়ে জখমের, অভিযুক্...

৩

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় শহিদুল ইসলাম তোতা নামের এ...

image

গোবিপ্রবিতে হাদি চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্...

৪

আন্তর্জাতিক ডেস্ক : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ...

image

শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা, ভা...

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo