• সমগ্র বাংলা

গোবিপ্রবিতে হাদি চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘শহীদ হাদি চত্বর’-এর ব্যানার খুলে ফেলেছেন ক্যাম্পাসের স্থানীয় কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী। এ সময় সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একপর্যায়ে পরে বসানো ব্যানারও খুলে ফেলেন কিছু শিক্ষার্থী।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের মধ্যেই গোবিপ্রবিতে পড়ুয়া স্থানীয় কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী ‘শহীদ হাদী চত্বর’ ব্যানারটি খুলে ফেলে দিয়ে সেখানে অন্য ব্যানার বসিয়ে দেন।

কেউ এর বিরোধীতা করলে সবকিছুর জন্য প্রস্তুত আছেন বলেও জানান তারা। এর সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন। পরে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ ব্যানারটিও খুলে ফেলা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মী ও ছাত্রশিবিরের সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাদের উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটেছে।

ব্যানার ভাঙার পর মনোবিজ্ঞান বিভাগের নাইমুর রহমান দূর্জয় বলেন, ‘এখানে রাজনীতির কিছু নেই। গোপালগঞ্জের এই জায়গায় ৯০০ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী মিলে ১২০০ জনের পরিবার। আমরা অনেক আগে থেকেই প্রক্টরকে বলেছি। আজ গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। এই জায়গায়ও আক্রমণ হলেও হইতে পারে। সেক্ষেত্রে আমরা আগে থেকে এটা করেছি যাতে কোনো ঝামেলা না হয়।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জে বিভিন্ন গ্রুপে এ নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থী বা গোপালগঞ্জে যারা আছি, আমরা চাই না এখানে এমন দিন আসুক, যেটা কলঙ্কজনক। রক্তপাত হোক, বা ঝামেলা হোক চাই না। এজন্য হাদিকে নিয়ে গোপালগঞ্জে কথা হয়েছে বিভিন্ন গ্রুপে। আর কোনো কথা যেন না হয়। কারণ মা মাটি নিয়ে যদি কেউ কথা বলে, তাকে কখনো ছাড় দেওয়া যায় না।’

মন্তব্য (০)





image

শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা, ভা...

১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে বাইসাইকেল শোভাযাত্রা

২

​লালমনিরহাট প্রতিনিধি : আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক...

image

টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে ২ জনকে চলন্ত বাস...

৩

‎নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভ...

image

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

৪

‎নিউজ ডেস্ক: সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এত...

image

দিনাজপুরের বিরলে মাদ্রাসায় ছাত্র হত্যা, শিক্ষক দুলাভাইসহ ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে একটি মাদ্রসায় গতকা...

  • company_logo